advertisement
advertisement

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিতে সোফিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিতে সোফিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

advertisement

২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) অংশ নিতে ২৯ নভেম্বর বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার উদ্দেশে রওনা দেবে ছয় সদস্যের বাংলাদেশ দল। ২ থেকে ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই অলিম্পিয়াড। এতে বিশ্বের প্রায় ৫০টি দেশের অনূর্ধ্ব-১৬ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নেবে।বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

দলের সদস্যরা হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের আবরার জাহিন পাঠান, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের আহমেদ সাদ ও মোহাম্মদ সাইফান হায়দার, এস.এফ.এক্স. গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের কাজী সুনেহ্‌রা ইসলাম সমৃদ্ধি ও মারজানা মানহা এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নাশওয়ান হক মাহির।দলের প্রধান দলনেতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী।

সহকারী দলনেতা হিসেবে আছেন বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের সমন্বয়কারী মো. রেজাউল ইসলাম ও একাডেমিক সমন্বয়কারী ফারজানা আক্তার।সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুনির হাসান বলেন, আইজেএসওতে বাংলাদেশ এখন পর্যন্ত রৌপ্য ও ব্রোঞ্জ মিলিয়ে ৪৫টি পদক অর্জন করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর