advertisement
advertisement

খেলার সময় শিশু মেরুদণ্ডে আঘাত পেলে কী করবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
খেলার সময় শিশু মেরুদণ্ডে আঘাত পেলে কী করবেন

ঝুঁকিপূর্ণ খেলার ধরন সম্পর্কে শিশুকে অবগত করুন

advertisement

খেলতে গিয়ে ফুটবলে অতিরিক্ত গতিতে ভুল দিকে ও ভুল গতিতে মাথা লাগিয়ে অনেকে ঘাড়ে আঘাত পায়। জামগাছের নরম মগডাল থেকে পড়ে গিয়ে মেরুদণ্ডে আঘাত পেয়ে কোমর থেকে দুই পা পর্যন্ত অবশ হয়ে যায়। এমন ঘটনা বাংলাদেশে বিরল নয়। ভুলভাবে ফুটবল বা অন্য কিছু খেলা, গাছে ওঠা, ঘাড়ে ভারী বোঝা বহনসহ নানা কর্মকাণ্ডে, এমনকি উঁচু স্থান থেকে, যেমন গাছ, টেবিল থেকে লাফ দিয়ে নামতে গিয়ে শিশুরা মেরুদণ্ডে প্রবল আঘাত পেতে পারে।

গ্রামবাংলায় খুব জনপ্রিয় খেলা ডিগবাজি—যেখানে মাটিতে বা বিছানায় উল্টো ডিগবাজি দিতে গিয়ে ঘাড়ের ওপর পড়ে যেতে হয়। একজন আরেকজনকে ঘাড়ের ওপর নেওয়া, হাত-পা ধরে দোলানো, ধাক্কাধাক্কি, একজন আরেকজনকে পেছন থেকে ধাক্কা দেওয়ার সময় সামান্য অসতর্কতায় পেতে পারে মেরুদণ্ডের ভয়াবহ আঘাত। একটি গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে ৪২ দশমিক ১ শতাংশ মেরুদণ্ডে আঘাত পাওয়ার কারণ পড়ে যাওয়া।

যেসব বিষয়গুলো লক্ষ রাখতে হবেউঁচু ও নরম গাছে এবং যেকোনো সরু ডালে ওঠা যাবে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর