advertisement
advertisement

দুই বছর আগে মৃত্যু, তবু তাঁরা নাশকতার মামলার আসামি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
দুই বছর আগে মৃত্যু, তবু তাঁরা নাশকতার মামলার আসামি

দুই বছর আগে মারা যাওয়া শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আজগর (বাঁয়ে) ও সাবেক ইউপি সদস্য ইদ্রিস আলী

advertisement

মৃত্যুর দুই বছর পর সন্ত্রাসবিরোধী কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে মামলার আসামি হলেন গাজীপুরের শ্রীপুরের সাবেক দুই জনপ্রতিনিধি। তাঁদের একজন পৌর কাউন্সিলর, অন্যজন ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। পুলিশের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁদের আসামি করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনেরা। তাঁদের প্রশ্ন, মৃত্যুর পরও কীভাবে কেউ সন্ত্রাসী কার্যক্রমে অংশ নেন?

গত ২৪ নভেম্বর শ্রীপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন। মামলায় ১১১ জনকে আসামি করা হয়েছে।আসামিদের মধ্যে ৯১ নম্বর আসামি করা হয়েছে শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলী আজগরকে। তিনি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মারা যান।

তাঁর বাড়ি পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে।একই মামলার ১০৪ নম্বর আসামি করা হয়েছে গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. ইদ্রিস আলীকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর