প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা
দেশ–বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের হালনাগাদ প্রযুক্তি এবং নজরকাড়া নকশার নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি ও মোটরবাইক নিয়ে আজ বৃহস্পতিবার রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন (বিইভিএমএক্স) প্রদর্শনী।
তিন দিনের এ প্রদর্শনীতে ২০০টি স্টলে বৈদ্যুতিক গাড়ি, বাইক, স্কুটার, চার্জিং সলিউশন, স্মার্ট মোবিলিটি, এনার্জি স্টোরেজ, ব্যাটারি প্রযুক্তি, গ্রিন প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। বিকেলে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্লোবালাইজিং চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেল ভিভিয়ান হুয়াং এবং প্রদর্শনীর আয়োজক সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুল আলম।এমজি সাইবারস্টার বৈদ্যুতিক স্পোর্টস কার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।