advertisement
advertisement

কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ সংসদীয় কমিটির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ সংসদীয় কমিটির

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক। জাতীয় সংসদ ভবন। ২৬ নভেম্বর

advertisement

দেশে একটি সুনির্দিষ্ট ও কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সর্বশেষ জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছিল ২০১০ সালে। তবে ওই শিক্ষানীতির অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই এখনো বাস্তবায়ন করা হয়নি।

এতে বলা হয়েছিল, দেশের প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণির বদলে অষ্টম শ্রেণি পর্যন্ত হবে। ২০১১-১২ অর্থবছর থেকেই নতুন প্রাথমিক শিক্ষা চালু করে ২০১৮ সালের মধ্যে পর্যায়ক্রমে সারা দেশে সব শিশুর জন্যই তা বাস্তবায়ন করতে বলা হয়েছিল; কিন্তু তা হয়নি।সংসদীয় কমিটির বৈঠক সূত্র জানায়, বৈঠকে একটি কার্যকর এবং যুগোপযোগী শিক্ষানীতি করার বিষয়ে আলোচনা হয়।

এমন একটি শিক্ষানীতি করার পরামর্শ দেওয়া হয় যেটি যুগের চাহিদার সঙ্গে সামাঞ্জস্যপূর্ণ এবং কল্যাণকর হবে।এ ছাড়া বৈঠকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যক্রম, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৫) বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর