বাঁশিতে সুর তুলছেন আবদুল জলিল। ঢাকার উত্তরার পথে পথে বাঁশি বাজিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি
রাস্তার পাশে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছিলেন এক ব্যক্তি। সুর শুনে কয়েকজন তরুণ ও এক নারী তাঁর পাশে জড়ো হয়েছেন। কেউ অনুরোধ করছেন বাংলা গানের সুর বাজাতে, কেউ আবার শুনতে চাইছেন হিন্দি গানের সুর। বাঁশি হাতে থাকা মানুষটি একে একে তাঁদের পছন্দের গানের সুর তুলে ধরছেন। কখনো দেশাত্মবোধক গান, কখনো পুরোনো দিনের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গান।
বাঁশির সুরে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে শুনছেন পথচারীরাও।গত সোমবার দুপুরে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির পার্কের পাশে এমন চিত্র দেখা গেল। বাঁশি হাতে যিনি বিভিন্ন গানের সুর তুলছিলেন, তাঁর নাম আবদুল জলিল। তিনি উত্তরা ৯ নম্বর সেক্টর–সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকেন। জন্ম থেকে তাঁর এক চোখ অন্ধ।
নিজের এক চোখে দৃষ্টিশক্তি না থাকলেও বাঁশির সুরে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।আবদুল জলিলের ভাষ্য, তিনি ৩৫ থেকে ৪০ বছর ধরে বাঁশি বাজিয়ে ও বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।