advertisement
advertisement

তিন দিন ধরে পাহাড়ে মিমির বিয়ের অনুষ্ঠান, মামাবাড়িতে সাজ সাজ রব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
তিন দিন ধরে পাহাড়ে মিমির বিয়ের অনুষ্ঠান, মামাবাড়িতে সাজ সাজ রব

মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ফেসবুক থেকে

advertisement

বিয়ের গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। কখনো বিয়ের নিমন্ত্রণপত্র, কখনো হবু স্বামীকে ঘিরে আলোচনা—সব মিলিয়ে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে কৌতূহলের কমতি ছিল না। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন অভিনেত্রী নিজেই। ২৬ নভেম্বর কলকাতায় ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সেরেছেন মিমি। পাত্র সিদ্ধার্থ দত্ত। তবে বিয়ের আনুষ্ঠানিকতা এখানেই শেষ নয়। এবার পাহাড়ের কোলে বসতে যাচ্ছে তাঁদের বিয়ের মূল আয়োজন।

ভারতের পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে তিন দিন ধরে চলবে বিয়ের উৎসব। দুই পরিবার ও ঘনিষ্ঠজনদের মধ্যে এখন চলছে সেই আয়োজন ঘিরে প্রস্তুতি। মিমি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা গেছে, সাদা ও সোনালি রঙের পোশাকে সেজেছেন নবদম্পতি। কোথাও আংটি বদল, কোথাও বিয়ের নিবন্ধনের কাগজে স্বাক্ষর, আবার কোথাও একে অপরকে জড়িয়ে ধরে আছেন তাঁরা। ছবির ক্যাপশনে ছিল কয়েকটি লাল হৃদয়ের ইমোজি।

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন মিমি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর