আওয়ামী লীগকে (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) চিরতরে নিষিদ্ধ করার দাবিতে কর্মসূচি পালন করেছে ‘জাতীয় বিপ্লবী পরিষদ’। রাজধানীর শাহবাগে, ২৭ নভেম্বর
নির্বাহী আদেশ এবং সংসদে সাংবিধানিক আইন পাসের মাধ্যমে আওয়ামী লীগকে (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ‘জাতীয় বিপ্লবী পরিষদ’। আজ শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
এর আগে বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগ চার রাস্তার মোড়ে এসে অবস্থান নেন দলটির নেতা–কর্মীরা।সমাবেশে বক্তারা বলেন, আজকের এই কর্মসূচি মূলত একটি ডেমো। ভবিষ্যতে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাঁরা শাহবাগ অবরুদ্ধ করে রাখার কর্মসূচি দেবেন।
তাঁরা আরও বলেন, বাংলাদেশে ভারতের কোনো দখল বা হস্তক্ষেপের স্বপ্ন পূরণ হতে দেওয়া হবে না।আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি কঠোর শাস্তির দাবি জনিয়ে সংগঠনটির আহ্বায়ক খোমেনী এহসান বলেন, ‘আইন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।