মাগুরায় প্রথম আলোর ২৮ বছর উদ্যাপনে নৃত্য পরিবেশনা
পাঠকের আস্থা আছে বলেই প্রথম আলোর কাছে প্রত্যাশাও বেশি। গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা ও বাংলাদেশের স্বার্থ রক্ষায় পত্রিকাটির আরও সক্রিয় ভূমিকা চান মাগুরার সুধীজনেরা। তাঁদের প্রত্যাশা, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোয় প্রথম আলো আরও বেশি প্রতিবেদন প্রকাশ করবে।২৫ নভেম্বর সন্ধ্যায় মাগুরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব প্রত্যাশার কথা উঠে আসে।
অনুষ্ঠানের আয়োজন করে মাগুরা বন্ধুসভা।চিকিৎসক আলিমুজ্জামান বলেন, ‘পাঠক প্রথম আলোতে আস্থা রাখে বলে তাঁদের কাছে প্রত্যাশাও বেশি। গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা ও বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রথম আলোর আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করি।
আমরা চাই, প্রথম আলো আরও বেশি বেশি জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশ করুক।’প্রথম আলোর দীর্ঘ পথচলা ও নানা প্রতিকূলতার মধ্যেও অবস্থান ধরে রাখার বিষয়টি উঠে আসে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের বক্তব্যে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।