advertisement
advertisement

মেঘনা সুগার থেকে চিনি ও নাবিল নাবার মসুর ডাল কিনছে সরকার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
মেঘনা সুগার থেকে চিনি ও নাবিল নাবার মসুর ডাল কিনছে সরকার

advertisement

সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার। এতে মোট ব্যয় হবে ১৮২ কোটি টাকা। চিনি কিনতে ১০৫ কোটি এবং ডাল কিনতে ৭৭ কোটি টাকা ব্যয় হবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানায়।প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৪ টাকা ৯৫ পয়সা। ৫০ কেজির বস্তায় মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড তা সরবরাহ করবে। টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ এ দর প্রস্তাব করেছে।

অন্যদিকে প্রতি কেজি ৭৭ টাকা ২৫ পয়সা দরে ১০ হাজার টন মসুর ডাল সরবরাহ করবে রাজশাহীর নাবিল নাবা ফুডস লিমিটেড।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর