advertisement
advertisement

গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক

মুঠোফোনে টাকা লেনদেন করতে না পেরে এজেন্টদের দোকানে ভিড় করেন অনেক গ্রাহক। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায়

advertisement

গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন তামান্না তাহা। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করছেন। কিন্তু নিজের মুঠোফোন থেকে নির্ধারিত ফি পরিশোধ করতে পারছেন না। আজ বৃহস্পতিবার বিকেলে কয়েকটি দোকানে ঘুরে শেষ পর্যন্ত আসেন গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার হাফিজ টেলিকম নামের দোকানে।সেখানে কথা হয় তামান্না তাহার সঙ্গে।

তিনি বলেন, শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের শেষ দিন। তাই বৃহস্পতিবারই আবেদন ও ফি পরিশোধের কাজ শেষ করতে চেয়েছিলেন। তাঁর রকেট অ্যাকাউন্টে ফি পরিশোধের টাকা আছে। কিন্তু অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করতে না পারায় আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।গোপালগঞ্জে হঠাৎ করে মুঠোফোনে আর্থিক সেবা (এমএফএস) ব্যবহার করতে পারছেন না অনেক গ্রাহক।

গতকাল বুধবার দুপুরের পর থেকে অনেক গ্রাহকের ব্যক্তিগত এমএফএস অ্যাকাউন্ট বন্ধ হতে শুরু করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর