advertisement
advertisement

প্রশাসন ক্যাডারের বিভিন্ন ব্যাচের নেতাদের সঙ্গে অ্যাসোসিয়েশনের সভা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
প্রশাসন ক্যাডারের বিভিন্ন ব্যাচের নেতাদের সঙ্গে অ্যাসোসিয়েশনের সভা

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের লোগো

advertisement

বিসিএস প্রশাসন ক্যাডারের বিভিন্ন ব্যাচের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন।

সভায় উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন কার্যক্রম সরকারের দৃষ্টিভঙ্গি ও কর্মকৌশল অনুযায়ী পরিচালনা এবং দুর্নীতিমুক্তভাবে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বিয়ামে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।জানতে চাইলে অ্যাসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান মো. বাবুল মিঞা প্রথম আলোকে বলেন, ‘অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সব ব্যাচের (বিসিএস ব্যাচ) সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্যসচিব, কোষাধ্যক্ষ বা জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, সার বিতরণ ইত্যাদি মূল কাজগুলো সরকারের দৃষ্টিভঙ্গি ও কর্মকৌশল অনুযায়ী যেন কর্মকর্তারা পরিচালনা করেন এবং দুর্নীতিমুক্ত ও প্রভাবিত না হয়ে যেন সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সেসব বিষয় নিয়ে আলোচনা-মতবিনিময় সভা হয়েছে।’বৈঠকে উপস্থিত আরেক কর্মকর্তা...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর