advertisement
advertisement

বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১:৪২ পূর্বাহ্ণ
বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

advertisement

ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে, কোনো রাজ্য সরকারের সঙ্গে নয়।বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এক মন্ত্রীর বাংলাদেশ দখলের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে এই প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এ প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘দেখেন, পৃথিবীর সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল থাকে।’দুই দেশের কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনায় জোর দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের আলোচনা বাদ দেওয়া যাক। জাতীয় পর্যায়ের সরকারগুলোর মধ্যেই গুরুতর ও গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে থাকে।আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং।

২৪ নভেম্বর রাতে তিনি বলেছেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর