মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বাংলাদেশসহ ১৪টি বড় বাণিজ্য অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে ক্ষোভ ও আপত্তি জানিয়েছে বিভিন্ন দেশ। ব্রাজিল বলেছে, যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকির কাছে তারা নতি স্বীকার করবে না। প্রয়োজনে পাল্টা ব্যবস্থাও নেওয়া হতে পারে।
অন্যদিকে চীন অভিযোগ করেছে, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অজুহাতে বাণিজ্যনীতির রাজনৈতিক ব্যবহার করছে ওয়াশিংটন। খবর আল–জাজিরা ও দ্য গার্ডিয়ান। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ভিত্তি প্রত্যাখ্যান করেছে। ভারত বলেছে, তাদের কোনো খাতে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই। একই সঙ্গে জাপান, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও তাইওয়ান নতুন শুল্কের প্রস্তাবে প্রতিক্রিয়া জানিয়েছে।
গত বুধবার চীন, ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি বড় বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব ঘোষণা করে ট্রাম্প প্রশাসন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।