advertisement
advertisement

জুলাই গণ–অভ্যুত্থানের সময় জেল থেকে পালিয়েছিলেন, গণপিটুনিতে নিহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
জুলাই গণ–অভ্যুত্থানের সময় জেল থেকে পালিয়েছিলেন, গণপিটুনিতে নিহত

পিটুনি

advertisement

নরসিংদীর পলাশ উপজেলায় গণপিটুনিতে জেল পলাতক ও ডাকাতির মামলার এক আসামি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত আটটায় উপজেলার গজারিয়া ইউনিয়নে নোয়াকান্দা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পিটুনিতে নিহত ওই ব্যক্তির নাম মো. জালাল মিয়া (৪৫)। তিনি ওই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।পুলিশের ভাষ্য, এলাকায় ডাকাত হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন জালাল মিয়া।

২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ডাকাতির মামলায় জালাল নরসিংদী জেলা কারাগারের বন্দী ছিলেন। ওই বছরের ১৯ জুলাই নরসিংদী কারাগারে হামলা হলে অন্য বন্দীদের সঙ্গে তিনিও পালিয়ে যান। এত দিন তিনি পুলিশের কাছ থেকে পলাতক ছিলেন। কিন্তু মাঝেমধ্যে এলাকায় আসা-যাওয়া করতেন জালাল।স্থানীয় সূত্র জানা যায়, আজ রাত আটটার দিকে এলাকাবাসী জালালকে গজারিয়ার নূর উদ্দিনের কলাবাগানে দেখতে পান।

এ সময় উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর