advertisement
advertisement

অনন্ত আম্বানিকে ঘিরে ভাইরাল ভিডিও, সত্যি কি ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ পাঠিয়েছেন শাহরুখ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ
অনন্ত আম্বানিকে ঘিরে ভাইরাল ভিডিও, সত্যি কি ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ পাঠিয়েছেন শাহরুখ

শাহরুখ খান

advertisement

বলিউড বাদশাহ শাহরুখ খানকে ঘিরে নতুন বিতর্ক। ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও আধ্যাত্মিক গুরু সদ্‌গুরুর সঙ্গে তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দাবি ওঠে, ওই ভিডিও নিয়ে মন্তব্য করায় এক ইনফ্লুয়েন্সারকে মানহানির আইনি নোটিশ পাঠিয়েছেন অভিনেতা। তবে এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে শাহরুখ খানের আইনজীবী দল। তাদের দাবি, এ ধরনের কোনো আইনি নোটিশ পাঠানোর নির্দেশই দেননি অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ২৬ নভেম্বর শাহরুখ খানের অনুমোদিত আইনজীবী প্রতিষ্ঠান হিরানি অ্যান্ড অ্যাসোসিয়েটস এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করে। প্রতিষ্ঠানটি জানায়, ২৩ নভেম্বর তারিখ উল্লেখ করে শাহরুখের নামে যে আইনি নোটিশের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, সেটি অভিনেতা বা তাঁর পক্ষ থেকে পাঠানো হয়নি।

এমনকি কোনো আইনজীবী বা আইনি প্রতিষ্ঠানকে এ ধরনের নোটিশ পাঠানোর নির্দেশও দেননি শাহরুখ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর