বাটার চিকেনসহ দেশীয় খাবার নিয়ে চীনের মহাকাশ স্টেশনে পৌঁছেছেন পাকিস্তানি নভোচারী
বাটার চিকেন, বিফ নেহারি, ল্যাম্ব কোরমা ও মসলাদার ছোলা এবার শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে পৌঁছে গেছে পৃথিবীর কক্ষপথে। চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে যাওয়া পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর জন্য বিশেষভাবে বাছাই করা হয়েছে এসব খাবার, যাতে কক্ষপথে তাঁর জীবনের প্রথম অভিজ্ঞতায় কিছুটা হলেও ঘরের স্বাদ মেলে। চীনের নভোচারী তাং হংবো ও উ ইর সঙ্গে শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে বুধবার তিয়ানগং স্টেশনে পৌঁছান জিশান আলী।
এর মধ্য দিয়ে চীনের মহাকাশ স্টেশনে প্রবেশ করা প্রথম পাকিস্তানি, এমনকি বিদেশি নভোচারী হলেন তিনি। সেখানে আগে থেকেই অবস্থানরত তিন নভোচারী তাঁদের স্বাগত জানান। দায়িত্ব হস্তান্তরের এ সময়ে স্টেশনটিতে মোট নভোচারীর সংখ্যা দাঁড়াল ছয়জনে। জিশান আলীর খাদ্যাভ্যাস ও চাহিদার কথা মাথায় রেখে দক্ষিণ এশীয় খাদ্যসংস্কৃতি ও হালাল মানদণ্ড অনুসরণ করে এই খাবারগুলো তৈরি করেছে চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার।
চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গবেষকেরা পাকিস্তানি ধাঁচের সাত ধরনের মহাকাশ-খাবার তৈরি করেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।