আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে
ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। এর আগে এ বিষয়ে সমাধানে পৌঁছানোর জন্য ভারতকে দুই দফায় চিঠি পাঠানো হয়েছে। তবে তারা একটি চিঠিরও কোনো জবাব দেয়নি। আজ বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।মন্ত্রী বলেছেন, তিনি নিজেও ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর পাননি।
দুপুরে রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পানিসম্পদমন্ত্রী।শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘আগামী মাসের ১২ তারিখ গঙ্গা চুক্তির সময় শেষ হবে। ইতিমধ্যে আমাদের বিশেষ কমিটির থেকে টিআরসি আমরা দুইটা চিঠি পাঠিয়েছি পার্শ্ববর্তী দেশকে। একটা চিঠির উত্তর দেন নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়েছি।
এখন পর্যন্ত সে উত্তর পাই নাই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।