কুষ্টিয়া জেলা কারাগারের সামনে ককটেল বিস্ফোরণের স্থান ইট দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তোলা
কুষ্টিয়া জেলা কারাগারের কোয়ার্টার ও মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্রামীণ ব্যাংকের একটি শাখার সাইনবোর্ড ও ভবনের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ময়মনসিংহে। এ ছাড়া শেরপুরের ঝিনাইগাতীতে একটি ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।গতকাল বুধবার দিবাগত গভীর রাত থেকে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে।
এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।কুষ্টিয়াকুষ্টিয়া জেলা কারাগারের কোয়ার্টার ও প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ ভোরে ও বিকেলে এ ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।পুলিশ, কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে কারাগারের পূর্ব-দক্ষিণ পাশের প্রাচীরের ওপর দিয়ে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে।
ককটেলটি গাছে লেগে কারারক্ষীদের আবাসিক ভবনের চালে পড়ে বিস্ফোরিত হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।