advertisement
advertisement

গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে

advertisement

কোনো ছবিতে বিয়ের কাগজে সই করছেন বর, কোনো ছবিতে আংটি পরিয়ে দিচ্ছেন কনে। আবার কোনো ছবিতে একে অপরকে জড়িয়ে ধরে আছেন দুজন। কয়েক দিন ধরে চলা নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের বিয়ের ছবি প্রকাশ করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। পাত্র সিদ্ধার্থ দত্ত, পেশায় মেরিন ইঞ্জিনিয়ার।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার কসবার বাড়িতে ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সেরেছেন তাঁরা।বাংলাদেশ সময় আজ রাত ১০টা ৪২ মিনিটে নিজের ফেসবুকে বিয়ের একাধিক ছবি প্রকাশ করেন মিমি। ছবি প্রকাশের পরপরই শুভেচ্ছায় ভাসতে থাকেন অভিনেত্রী। ঘণ্টাখানেকের মধ্যেই পোস্টটিতে প্রায় ৩০ হাজার প্রতিক্রিয়া ও হাজারের বেশি মন্তব্য জমা পড়ে।প্রকাশিত ছবিতে মিমি ও সিদ্ধার্থের সাজে দেখা গেছে সাদা ও সোনালি রঙের প্রাধান্য।

সিদ্ধার্থের পরনে ছিল সাদা পাঞ্জাবি-পায়জামা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর