advertisement
advertisement

আরব দলগুলোর প্রতি নমনীয় গোলানকে চার মন্ত্রণালয় দিয়ে সঙ্গে রাখলেন আইজেনকট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
আরব দলগুলোর প্রতি নমনীয় গোলানকে চার মন্ত্রণালয় দিয়ে সঙ্গে রাখলেন আইজেনকট

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। জেরুজালেমে দেশটির পার্লামেন্ট নেসেটে বক্তব্য দিতে আসছেন। ২৩ নভেম্বর ২০২৬

advertisement

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট। জোট সরকার গঠনের বিষয়ে আইজেনকটের দল ইয়াশার পার্টির সঙ্গে ইয়ার গোলানের দল দ্য ডেমোক্র্যাটসের চুক্তি হচ্ছে। আজ বৃহস্পতিবার ওই চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, জোট সরকার গঠিত হলে চুক্তি অনুযায়ী চারটি মন্ত্রণালয় পাবে গোলানের দল দ্য ডেমোক্র্যাটস।

বামপন্থী ডেমোক্র্যাটস হলো দ্বিতীয় দল, যারা আইজেনকটের ইয়াশারের সঙ্গে সরকার গঠনের চুক্তি করছে। এর আগে গত মঙ্গলবার আভিগদর লিবারম্যানের নেতৃত্বাধীন ডানপন্থী দল ইসরায়েল বেইতেনু একই ধরনের চুক্তিতে সম্মত হয়। এই দুই দলই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জোট সরকার গড়ার তীব্রবিরোধী। গোলানের ডেমোক্র্যাটস একমাত্র দল, যারা আরব দলগুলোকে নিয়ে জোট সরকার গড়ার পক্ষে।জোট সরকার গঠন নিয়ে আইজেনকটের জোটে মতভেদও রয়েছে।

অতি ডানপন্থী ইহুদি দলগুলোর সঙ্গে জোট করা হবে, নাকি আরব নেতৃত্বাধীন দলগুলোবে সঙ্গে নেওয়া হবে, তা নিয়ে বিরোধ রয়েছে।সরকার গঠনের জন্য আইজেনকট ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পাচ্ছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর