advertisement
advertisement

অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ২:২৭ পূর্বাহ্ণ
অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা

advertisement

যুক্তরাষ্ট্রের কানসাস রাজ্যের উইচিটা থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত সবখানে উৎসবের জোয়ার। প্রাণের উচ্ছ্বাসে উইচিটা যেন হাসছে। কনকনে শীতে প্রতিটি ঘরের আঙিনা সাজাতে ব্যস্ত সবাই। বিশেষ করে বোটানিকা সেজেছে অন্য আলোয়। মানুষ শহরের বড় মলগুলোতে থ্যাংকসগিভিং ও ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে যে যার মতো পছন্দসই পণ্যের ছাড় পেতে রাত জেগে অপেক্ষা (ফান) করতে রাজি।

অপরদিকে কেউ–বা ইয়া বড় সাইজের টারকি মুরগি কিনতে ওয়াল মার্টে ভিড় করছে। সব মিলিয়ে উইচিটা ‘ক্রিসমাস ভিলেজে’ পরিণত হয়েছে।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.comআজ বৃহস্পতিবার রাতে খাবার টেবিলে প্রার্থনা সেরে ডিনারে যোগ দেবেন সবাই। অনেকে আপনজনদের সঙ্গে উৎসব পালন করতে এ শহর থেকে অন্য শহরে। বছরের নভেম্বর-ডিসেম্বর লোকাল ফ্লাইটে সিট বুকিং পাওয়া খুব কষ্টকর।

এ সময় বিমানবন্দরগুলো ঠাসা থাকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর