advertisement
advertisement

দিয়াবাড়ির বউবাজার কেন এত ভাইরাল?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
দিয়াবাড়ির বউবাজার কেন এত ভাইরাল?

টাটকা শাকসবজি আর নদীর তরতাজা মাছের জন্য পরিচিত উত্তরার বউবাজার

advertisement

উত্তরার বউবাজার তাজা শাকসবজির জন্য এখন বেশ ভাইরাল। আবার অনেককেই বলতে শোনা যায়, এই বাজারে তো ঢাকার কারওয়ান বাজার থেকে জিনিস নিয়ে বেচে। আসলেই কি তাই? সরেজমিনে ঘুরে এসে জানালেন এম এ হান্নান।টাটকা শাকসবজি আর নদীর তরতাজা মাছের জন্য পরিচিত উত্তরার বউবাজারফেসবুকে প্রায়ই দেখি, পরিচিত অনেকেই দিয়াবাড়ির বউবাজার থেকে টাটকা শাকসবজি আর নদীর তরতাজা মাছ কিনে ফিরছেন। উত্তরা সেন্টার মেট্রোস্টেশন থেকে কয়েক মিনিটের হাঁটাপথ এই বাজার।

আবার এটাও অনেককেই বলতে শুনি যে এই বাজারে তো ঢাকার কারওয়ান বাজার থেকে নিয়ে জিনিস বেচে। আসলেই কি তাই? তাহলে কেন এত ভাইরাল এই বাজার? সরেজমিনে জানতে বউবাজারে গিয়েছিলাম ১৭ নভেম্বর।বিক্রির জন্য আনা কচুর লতি কুটছিলেন রুবিনা আক্তার আর মালতি বেগম। সামনে রাখা আছে কলার মোচা, শজনেপাতা, কাঁচা ডুমুর আর বকফুল। রুবিনা আক্তার বলছিলেন, প্রায় ২০ বছর আগে আশপাশের গ্রামীণ নারীরা বিকেলে ঝুড়িতে করে শাকসবজি এনে এখানে বিক্রি করতেন।

সেই থেকে এই বাজারের নাম হয়ে যায় বউবাজার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর