advertisement
advertisement

বাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
বাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত আশরাফ উদ্দিন

advertisement

সৌদি আরবপ্রবাসী আশরাফ উদ্দিন (২৬) গত মঙ্গলবার রাতে ফোন করেছিলেন বাবা মফিজ উদ্দিনকে। বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও।’ ছেলের সঙ্গে সেটিই ছিল বাবার শেষ কথা। দুদিন পর গতকাল শুক্রবার দুপুরে এল ছেলের মৃত্যুর খবর। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আশরাফ উদ্দিন। তাঁর মৃত্যুর খবর প্রথমে বড় ভাইয়ের কাছ থেকে জানতে পারেন চাচা মীর হোসাইন। আশরাফের বড় ভাই মাঈন উদ্দিনও সৌদি আরবে থাকেন।

একই দুর্ঘটনায় নিহত হয়েছেন আশরাফের সহকর্মী ও ফ্রিজার ভ্যানের চালক কামরুল হাসান। তাঁর বাড়ি নোয়াখালী জেলায়। গতকাল শুক্রবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাতটার দিকে দেশটির আভা অঞ্চলের একটি পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত আশরাফের চাচা মীর হোসাইন বলেন, মাছ নিয়ে আভা অঞ্চল থেকে জিজানের দিকে যাচ্ছিলেন আশরাফ ও কামরুল। পথে পাহাড়ি সড়কে তাঁদের ফ্রিজার ভ্যানটি দুর্ঘটনায় পড়ে।

এতে ঘটনাস্থলেই চালক কামরুল ও তাঁর পাশে বসে থাকা আশরাফের মৃত্যু হয়।মীর হোসাইন আরও বলেন, দুই মাস আগে ছুটি শেষে সৌদি আরবে ফিরে যান আশরাফ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর