advertisement
advertisement

চাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
চাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছু

চাষী নজরুল ইসলামের ‘সুভা’ চলচ্চিত্রের একটি দৃশ্যে পূর্ণিমা ও শাকিব খান।

advertisement

রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ‘সুভা’ গল্পকে অনবদ্য চলচ্চিত্রায়িত করেছিলেন কিংবদন্তি পরিচালক চাষী নজরুল ইসলাম। এ ধরনের সাহিত্যনির্ভর চলচ্চিত্রায়ণে তিনি ছিলেন একপ্রকার সিদ্ধপুরুষ। আমাদের বঙ্গ ভান্ডারে এমন সব সৃষ্টির রসদ আছে, বাঙালি পরিচালকদের অন্য কোথাও গিয়ে কাহিনি হাতড়ানোর প্রয়োজনই পড়ে না। মননশীল পরিচালকদের একটা দায় বা দায়িত্বও থেকে যায় সেই অমূল্য সুসাহিত্যকে চলচ্চিত্রে রূপ দেওয়ার।

বাংলাদেশের প্রথম শ্রেণির পরিচালকদের মধ্যে অন্যতম চাষী নজরুল ইসলাম অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই গুরুদায়িত্ব পালন করে এসেছেন। তিনি বাংলা চলচ্চিত্রজগতের চাষী, চাষ করে সোনা ফলাতে পারেন।‘সুভা’ চলচ্চিত্রে একজন বাক্‌প্রতিবন্ধী কন্যার অব্যক্ত বেদনার ভাষা স্বয়ং লেখকের চিন্তাচেতনার সঙ্গে মিলিয়ে পরিশীলিত, স্নিগ্ধ, সুন্দর শিল্পায়িত হয়েছে। প্রবাদপ্রতীম পরিচালকের এই নান্দনিক সৃষ্টি মুক্তি পায় ২০০৫ সালে।

মূল কেন্দ্রীয় চরিত্র সুভার চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেত্রী পূর্ণিমা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর