advertisement
advertisement

লাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
লাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর

হেমন্তের সকালে শাপলা বিল দেখতে আসছেন দর্শনার্থীরা

advertisement

হেমন্তের সকালে সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর শাপলা বিলে ফুটেছে অসংখ্য লাল শাপলা। বিলের পানিতে ফুটে থাকা লাল শাপলা আর চারপাশের পাহাড়ঘেরা প্রাকৃতিক পরিবেশ মিলে তৈরি হয়েছে মনোরম দৃশ্য। এই সৌন্দর্য উপভোগ করতে সকাল থেকেই বিলে ভিড় করছেন দর্শনার্থীরা। কেউ নৌকায় চড়ে ঘুরে দেখছেন শাপলাভরা বিল, কেউ আবার কাছ থেকে দেখছেন ফুলের সৌন্দর্য। শাপলার ফাঁক দিয়ে নৌকা চালিয়ে ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করছেন অনেকে।

ডিবির হাওরের শাপলা বিল এখন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষের কাছে আকর্ষণীয় গন্তব্য।

গত বৃহস্পতিবার ছবিগুলো তোলা।হেমন্তের সকালে শাপলা বিল দেখতে আসছেন দর্শনার্থীরাশাপলাভরা বিলে পর্যটকদের ঘুরে বেড়ানোর বাহন এসব নৌকাপরিবারের সদস্যদের নিয়ে শাপলা বিল ঘুরে দেখছেন তাঁরাশাপলা বিলের এক পাশে দর্শনার্থীদের ছবি তোলার জন্য তৈরি করা হয়েছে বিশেষ কাঠামোপাহাড়ের কোলে লাল শাপলার গালিচার ওপর দিয়ে এগিয়ে চলছে নৌকাশাপলাভরা বিলে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে একটি বকবিলের পানিতে যত দূর চোখ যায়, শুধু লাল শাপলার সমারোহসকালের আলোয় পাপড়ি মেলে ফুটে আছে লাল শাপলাশাপলার সৌন্দর্য দেখতে বিলে ভিড় করেছেন পর্যটকেরাবন্ধুদের সঙ্গে শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করছেন তাঁরা শাপলা বিলে নৌকায় ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর