advertisement
advertisement

ব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
ব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকা

নিজের প্রতিষ্ঠানের পণ্য দেখাচ্ছেন উদ্যোক্তা ফারজানা ইসলাম। সম্প্রতি ঢাকায় এসএমই মেলার স্টলে

advertisement

উপহার মানেই বাজার থেকে কোনো পণ্য কিনে দেওয়া নয়। উপহারটি হতে পারে ছবি দিয়ে তৈরি একটি কার্ড, নাম বা পছন্দের নকশা বসানো একটি মগ কিংবা দেশের ঐতিহ্যবাহী রিকশাচিত্রে সাজানো কোনো স্মারক। উপহারটি যেন বিশেষ হয়, আর যিনি পান, তাঁর কাছে যেন দীর্ঘদিন স্মৃতি হয়ে থাকে—এমন ভাবনা থেকেই ২০২০ সালে যাত্রা শুরু করেন ফারজানা ইসলাম মৌরি।

মাত্র ৩ হাজার টাকা পুঁজি নিয়ে নিজের বাসার ডাইনিং বা খাবার টেবিলে বসে শুরু করেছিলেন নিজের হাতে উপহারের কার্ড তৈরির ব্যবসা। সে ব্যবসার পরিধি মোটামুটি বড় হয়েছে। রাজধানীর খিলগাঁওয়ের বাসায় শুরু করা ব্যবসাটি এখন চালান মালিবাগের কার্যালয় থেকে। তাঁর ক্রাফটিমেশন নামের প্রতিষ্ঠানটিতে তৈরি হয় রিকশা আর্টের নকশা করা বিভিন্ন পণ্য, মেটাল মিনিয়েচার, থ্রিডি নকশার মগসহ পাঁচ শতাধিক ধরনের পণ্য।

এসব কারুপণ্যের দাম ৫০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর