advertisement
advertisement

‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেন

স্বরযন্ত্র বা ল্যারিংসে দুটি ভোকাল কর্ড থাকে, যার কম্পনের মাধ্যমে আমরা কথা বলি

advertisement

‘পাখি পাকা পেঁপে খায়’ কিংবা ‘জলে চুন তাজা, তেলে চুল তাজা’ বলতে গিয়ে কেউ ভুল করলে বাকিরা বেশ মজা পায়। ছোট্ট এই বাক্যগুলো দেখতে বা শুনতে খুব সহজ মনে হয়। কিন্তু একটু দ্রুত বলতে গেলেই শব্দগুলো এলোমেলো হয়ে যায়, আবার কখনো কখনো অন্য কিছু বলে ফেলি আমরা। প্রশ্ন হলো, এত চেনা আর সহজ বাক্য দ্রুত বলতে গেলেই কেন গোলমাল বাধে?এই ধরনের বাক্যকে বলা হয় ‘টাং টুইস্টার’ বা জিহ্বা জড়িয়ে দেওয়া বাক্য।

এগুলো উচ্চারণ করা বেশ কঠিন ও বিরক্তিকর মনে হয়। ঠিক কোন কারণে এগুলো বলতে গিয়ে আমরা আটকে যাই, তা নিয়ে গবেষকেরা অনেক দিন ধরেই কাজ করছেন।অনেকে মনে করে, কাছাকাছি ধ্বনির মধ্যে দ্রুত যাওয়া-আসা করতে গিয়ে জিহ্বা ধাক্কা খায় বা আটকে যায়। যেমন ‘পাখি পাকা পেঁপে খায়’ বা কাছাকাছি ধ্বনির শব্দ জিহ্বাকে খুব দ্রুত আলাদা আলাদা জায়গায় নিতে হয়। কখনো তালুর কাছে, কখনো ঠোঁটের কাছাকাছি।

কিন্তু আসল সমস্যা শুধু জিহ্বার নড়াচড়ায় নয়।গবেষণায় দেখা গেছে, ‘ভিজ্যুয়াল টাং টুইস্টার’ বলে একটা বিষয় আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর