মানুষ মাত্রই জীবনে সফল হতে চায়, অর্থপূর্ণ ও প্রশান্তিময় একটি জীবন কাটাতে চায়। কিন্তু সেই কাঙ্ক্ষিত সফলতার পথ খুঁজতে গিয়ে আমরা প্রায়ই বিভ্রান্ত হয়ে পড়ি।
আধুনিক যুগে সফলতার সংজ্ঞা বলতে আমরা বুঝি শুধু অর্থ, খ্যাতি কিংবা পেশাগত শীর্ষস্থান অর্জন।অথচ ইতিহাসের পাতায় এমন একজন মহামানব এসেছিলেন, যিনি একাধারে আধ্যাত্মিক ও জাগতিক—উভয় ক্ষেত্রেই চূড়ান্ত সাফল্যের স্বাক্ষর রেখে গেছেন।ইতিহাসবিদ মাইকেল এইচ হার্ট তাঁর আলোচিত গ্রন্থে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় মুহাম্মদ (সা.)-কে শীর্ষস্থানে রেখে লিখেছেন, ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি, যিনি ধর্মীয় এবং জাগতিক—উভয় স্তরেই অসামান্যভাবে সফল হয়েছিলেন।
(মাইকেল এইচ হার্ট, দ্য হান্ড্রেড: আ র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পারসনস ইন হিস্ট্রি, পৃ. ৩, হার্ট পাবলিশিং কোম্পানি, নিউইয়র্ক, ১৯৭৮)পবিত্র কোরআনেও তাঁকে সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে ঘোষণা করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।