গাছ থেকে কমলা সংগ্রহ করছেন উদ্যোক্তা মুশফিকুর রহমান। গত শুক্রবার বিকেলে যশোরের মনিরামপুর উপজেলার জামজামি গ্রামে
হেমন্তের শেষ বিকেল। রোদের তেজ নেই, নাতিশীতোষ্ণ আবহাওয়া। ছোট ছোট গাছে থোকায় থোকায় ঝুলছে রঙিন কমলা আর মাল্টা। কেউ নিজ হাতে গাছ থেকে ফল ছিঁড়ছেন, কেউ ঘুরে ঘুরে বাগান দেখছেন। বেরোনোর সময় সবার হাতেই ফল। গত শুক্রবার দুপুরে যশোর শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মনিরামপুর উপজেলার প্রত্যন্ত জামজামি গ্রামে গিয়ে দেখা গেল এমন দৃশ্য।
বাগানের প্রবেশমুখে দাঁড়িয়ে আছে প্রায় ২০টি মোটরসাইকেল, দু-একটি প্রাইভেট কার আর বেশ কিছু ইজিবাইক। দূরদূরান্ত থেকে মানুষ এসেছেন বাগান দেখতে এবং গাছ থেকে পেড়ে কমলা-মাল্টার স্বাদ নিতে। বাগানে ঘুরতে এসেছিলেন যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাগানে নিজ হাতে ফল তুলে খেয়েছি, পরিবারের জন্যও কিনেছি। দারুণ পরিবেশ, ফলগুলো মিষ্টি।’বাগান দেখতে দর্শনার্থীদের ভিড়।
গত শুক্রবার বিকেলে মনিরামপুরের জামজামি গ্রামে বাগানের উদ্যোক্তা অবসরপ্রাপ্ত শিক্ষক আতিয়ার রহমান (৬৯) ও তাঁর ছেলে মুশফিকুর রহমান (২৫)।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।