বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মোট ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে পদের সংখ্যা কম বা বেশি হতে পারে। প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।৩০ নভেম্বর অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে।
আবেদন করা যাবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত।পদের বিবরণ, গ্রেড ও বেতন স্কেল পদের নাম: সহকারী পরিচালক।পদসংখ্যা: ১৫০টি।গ্রেড: নবম।বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য প্রদেয় সুবিধাদি।প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস করার পর স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা স্নাতকসহ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সম্মিলিত মেয়াদ ন্যূনতম চার বছর হতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।