advertisement
advertisement

ভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
ভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ

advertisement

আয়ারল্যান্ডে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছিলেন ভারতের একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগও পেয়েছিলেন তাঁরা। কিন্তু সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াল ভিসা। টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অব দ্য শ্যাননের (টিইউএস) একটি মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ পাওয়া এবং ভিসার আবেদন করা ২৪ জন ভারতীয় শিক্ষার্থীর মধ্যে ২১ জনের আবেদন প্রত্যাখ্যান করা হয়।

অর্থাৎ ওই নির্দিষ্ট দলের প্রায় ৮৮ শতাংশ শিক্ষার্থী ভিসা পাননি।ঘটনাটি নিছক একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর দুর্ভাগ্য হিসেবে দেখলে হয়তো এর তাৎপর্য পুরোপুরি বোঝা যাবে না। কারণ, সাম্প্রতিক সময়ে আয়ারল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যান নিয়ে উদ্বেগের কথা সামনে আসছে।

ভর্তি নিশ্চিত হওয়ার পরও ভিসা না পাওয়ায় অনেক শিক্ষার্থী পড়াশোনা শুরু করতে পারছেন না।বিশ্ববিদ্যালয়গুলোর জন্যও এটি আর্থিক ও শিক্ষাগত—দুই দিক থেকেই উদ্বেগের বিষয় হয়ে উঠছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর