advertisement
advertisement

এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে

অনলাইনে আদান-প্রদান করা তথ্যের নিরাপত্তায় এনক্রিপশন প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ।

advertisement

অনলাইনে আদান-প্রদান করা তথ্যের নিরাপত্তায় গোপনীয়তা সুরক্ষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর তাই ব্যবহারকারীদের নিরাপত্তায় নিজেদের মেসেজিং অ্যাপ ও ই-মেইল সেবায় এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর দাবি, এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে বার্তা বা তথ্য পাঠালে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ তা জানতে পারেন না। ফলে তথ্য নিরাপদ থাকে।

কিন্তু এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তি অকার্যকর হয়ে গেছে বলে গুঞ্জন রটেছে। সম্প্রতি বেশ কয়েকজন কম্পিউটারবিজ্ঞানী ও এআই–বিশেষজ্ঞ এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।শীর্ষস্থানীয় কম্পিউটারবিজ্ঞানী স্কট অ্যারনসন এক ব্লগ বার্তায় লিখেছেন, ‘আমি কার্যত নিশ্চিত। এআই প্রতিষ্ঠান এমন বিস্ফোরক তথ্য লুকিয়ে রাখছে, যা বর্তমানে প্রচলিত ক্রিপ্টোসিস্টেম ভেঙে দেবে।

এই উদ্বেগ এতটাই ব্যাপক ও জোরালো হয়ে উঠেছে যে বিশ্বের অনেক ক্ষমতাধর ব্যক্তিকেও এ বিষয়ে প্রশ্ন করা হয়েছে।’কম্পিউটারবিজ্ঞানী ও এআই–বিশেষজ্ঞদের ধারণা, ‘ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলো এমন শক্তিশালী কিছু আবিষ্কার করে থাকতে পারে, যা এনক্রিপশন প্রযুক্তির নিরাপত্তাকে দুর্বল করে দিতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর