advertisement
advertisement

বৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
বৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবে

নিরাপদ যাত্রার জন্য বৈদ্যুতিক গাড়ির চাকা নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন

advertisement

পরিবেশবান্ধব ও আধুনিক যাতায়াতের পথে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বাড়ছে। তবে কেবল পরিবেশের কথা ভাবলেই চলবে না, দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও নিরাপদ যাত্রার জন্য বৈদ্যুতিক গাড়ির চাকা, ব্যাটারি এবং ব্রেক সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ অংশের যত্ন নেওয়া জরুরি। বৈদ্যুতিক গাড়ির চাকার রক্ষণাবেক্ষণ প্রচলিত জ্বালানিচালিত গাড়ির চেয়ে কিছুটা ভিন্ন ও সংবেদনশীল। আর তাই নিচের এই ৭টি বিষয় নিয়মিত খেয়াল রাখতে হবে।

১. ভারী ওজন ও তাৎক্ষণিক টর্কের প্রভাববৈদ্যুতিক গাড়িতে যুক্ত থাকে শক্তিশালী ভারী ব্যাটারি, যা গাড়ির সামগ্রিক ওজন বাড়িয়ে দেয় এবং চাকার ওপর বাড়তি চাপ ফেলে। এর পাশাপাশি ইলেকট্রিক মোটরের ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক টর্ক গাড়িকে মুহূর্তেই গতিশীল করে বা থামায়, ফলে চাকার ক্ষয় দ্রুত হতে পারে। এই বাড়তি চাপ সামলাতে শক্তিশালী গঠন ও মজবুত রাবার কম্পাউন্ডের টায়ার ব্যবহার করা উচিত।

আর তাই টায়ার কেনার সময় লোড ইনডেক্স, রোলিং রেজিস্ট্যান্স, ব্রেকিং গ্রিপ এবং শব্দ কমানোর সক্ষমতা যাচাই করতে হবে।২. নিয়মিত চাপ, অ্যালাইনমেন্ট ও রোটেশন পরীক্ষাআধুনিক ইভিগুলো সাধারণত ১ লাখ ৬০ হাজার থেকে ৩ লাখ ৮০ হাজার কিলোমিটার পর্যন্ত চলতে পারে, যদি নিয়মিত যত্ন নেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর