advertisement
advertisement

জমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
জমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুক

advertisement

পার্টি কিংবা যেকোনো জমকালো রাতের আয়োজনে ফিউশনধর্মী সাজ যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য অর্চিতা স্পর্শিয়ার এই লুকটি হতে পারে দারুণ অনুপ্রেরণা।অর্চিতা স্পর্শিয়া বিজ্ঞাপনজগতের পাশাপাশি অভিনয়েও পরিচিত মুখ। স্নিগ্ধ চেহারা আর ভিন্নধর্মী সৌন্দর্যের জন্য তিনি আলাদা করে নজর কাড়েন ভক্তদের। সিনেমা কিংবা নাটকে প্রচলিত সৌন্দর্যের ছক ভেঙে স্পর্শিয়া হাজির হন নতুনত্ব নিয়ে। তাই তাঁর প্রতিটি লুকই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু।

সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা তাঁর নতুন সাজটিও নজর কেড়েছে ভক্তদের।সম্প্রতি ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর আসরে ওটিটি বিভাগে ‘ব্যাচেলর পয়েন্ট ৫’-এর জন্য সেরা ব্রেকথ্রু পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন অর্চিতা স্পর্শিয়া। বিশেষ এই সন্ধ্যার জন্য তিনি বেছে নিয়েছিলেন গ্ল্যামারাস এক ফিউশনধর্মী লুক ।

শাড়ির সঙ্গে আধুনিক কাট ও নকশার মেলবন্ধনে তৈরি তাঁর এই সাজকে বলা যায় ‘রক্তিম ফ্লোরাল ফিউশন’ বা আধুনিক ইন্দো-ওয়েস্টার্ন লুক।দেশের জনপ্রিয় ফ্যাশন হাউস ‘আনজারা’র নকশা করা ফ্লোরাল প্রিন্টের একটি প্রি-ড্রেপড শাড়ি পরেছেন স্পর্শিয়া।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর