advertisement
advertisement

মেসিও মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ণ
মেসিও মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না

কলম্বাস ক্রুর বিপক্ষে গোল পাননি মেসি

advertisement

কলম্বাস ক্রু ১–০ ইন্টার মায়ামি লিওনেল মেসিও পারলেন না।এমএলএস কাপের শিরোপা ধরে রাখার আশা টিকিয়ে রাখতে আজ প্লে অফের প্রথম রাউন্ডে কলম্বাস ক্রুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি জিততেই হতো ইন্টার মায়ামিকে। প্রথম সাক্ষাতে ৩–০ গোলে হারায় বিকল্প কোনো পথ ছিল না। কিন্তু কলম্বাসের মাঠ স্কটসমিরাকল–গ্রো ফিল্ডে দ্বিতীয় ম্যাচে মায়ামি হেরেছে ১–০ গোলে।

এ হারে ২০২৬ এমএলএসের ইস্টার্ন কনফারেন্স অঞ্চলের প্লে অফ পর্ব থেকেই বিদায় নিতে হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।আর্জেন্টাইন কিংবদন্তি মেসি এ ম্যাচে পুরো সময় মাঠে থেকেই মায়ামিকে জয় এনে দিতে পারেননি। যোগ করা সময়ের ২ মিনিটে (৯০‍+২) গিয়ে গোল হজম করে মায়ামি। ভলি থেকে গোলটি করেন কলম্বাসের অ্যাটাকিং মিডফিল্ডার সান্তিয়াগো রদ্রিগেজ।

এ জয়ে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে উঠল কলম্বাস।ফ্রি কিক থেকে গোলের সুযোগ পেয়েছিলেন মেসিমেসি ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর দ্বিতীয়বারের মতো এমএলএস কাপ প্লে অফে প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর