advertisement
advertisement

এক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ
এক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর

হুতি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ চলাকালে একটি সাঁজোয়া যানে ইয়েমেনের সরকারি বাহিনীর সদস্যরা। ৯ সেপ্টেম্বর ২০২৬

advertisement

ইয়েমেনের সরকারি বাহিনী বলেছে, তারা হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালিয়েছে। এসব হামলায় হুতিদের ১২১ জন যোদ্ধা ও কমান্ডার হতাহত হয়েছেন।তবে সেনাবাহিনীর দেওয়া হতাহতের এই পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইরান ও হুতি: যুদ্ধবিরতি নয়, দরকার দীর্ঘমেয়াদি কূটনীতিইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে বলা হয়, দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি বলেছেন, ‘ডন অব ইয়েমেন’ নামের অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।

এর মধ্যে ২৩টি বিমান হামলা, ৬৪২টি গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান ও ২৬টি রকেট হামলা রয়েছে।এক দিকে হুতি বিদ্রোহীরা সৌদি আরবে হামলা চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে তাঁদের দমনে অভিযান জোরদার করেছে ইয়েমেনের সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।মাজেদ আল-নুজাইলি আরও বলেন, হামলায় হুতিদের ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।সরকারি বাহিনী বলেছে, তারা হুতিদের আক্রমণ প্রতিহত করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর