দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বাংলাদেশের লড়াইটা ঘুরে দাঁড়ানোরও
ওয়ানডেতে বাংলাদেশ কেমন খেলছে? মাঝে চার টেস্টের ডামাডোলে অনেকের স্মৃতিতে তা একটু ধূসরই হয়ে যাওয়ার কথা। তাঁদের জন্য মনে করানো, এই সংস্করণে অবস্থা এতটাই খারাপ যে গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর মেহেদী হাসান মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল বিসিবি।এতেও যে সমস্যার সমাধান করা গেছে, তা নয়। গত মাসে ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচে আফগানিস্তান ও জিম্বাবুয়ের কাছেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ।
আগামী মঙ্গলবার শুরু দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে ছয়টি পরিবর্তন আসার কারণও হয়তো সেটিই।তবে এটাও ঠিক যে গত বছর ঘরের মাঠে টানা চার সিরিজ জিতেছিল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এগিয়ে গিয়ে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করে ফেলাটাও সে সময়েই।
কিন্তু ঘরের মাঠের উইকেট আর দুর্বল প্রতিপক্ষই বেশির ভাগ সময়ই ওসব সিরিজে বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশকে; কখনো কখনো আবার এককভাবে ত্রাতা হয়ে গেছেন নাহিদ রানার মতো কেউ।ঘরের বাইরে গেলেই স্পষ্ট হয়ে গেছে ওয়ানডেতে বাংলাদেশের রুগ্ণ ছবি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।