advertisement
advertisement

সোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ণ
সোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’

চার্লি চ্যাপলিন, ‘দ্য গোল্ড রাশ’ (১৯২৫) চলচ্চিত্রে

advertisement

পর্দাজুড়ে তুষারঝড়। পাহাড়ের চূড়ায় ঝুলতে থাকা এক নড়বড়ে কুঁড়েঘর। ভেতরে ক্ষুধার তাড়নায় কাতর দুজন মানুষ। দৃশ্যটি চার্লি চ্যাপলিনের কালজয়ী নির্বাক চলচ্চিত্র ‘দ্য গোল্ড রাশ’–এর। ১৯২৫ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রের একটি দৃশ্যে দেখা যায়, প্রচণ্ড ক্ষুধার জ্বালায় ভুগতে ভুগতে বিশালদেহী বিগ জিম (ম্যাক সোয়াইন) হঠাৎ তাঁর সঙ্গী দ্য লিটল ট্র্যাম্পকে (চ্যাপলিন) দেখে বিভ্রমে পড়ে যান।

তাঁর চোখে চ্যাপলিন আর মানুষ থাকেন না, বদলে যান বিশাল মোটাতাজা মুরগিতে! ক্ষুধার্ত জিম, ট্র্যাম্পের পেছনে ধাওয়া করেন, যেন হাতে পেলেই কড়াইয়ে চড়াবেন। তারপর চাকুমচুকুম করে খেয়ে নেবেন।মজার ব্যাপার হলো, আজকের দিনে যখন আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম পড়ছে, তখন সোনাপ্রেমী, বিনিয়োগকারী আর গয়না ক্রেতাদের মনের ভেতরেও ঠিক বিগ জিমের সেই ‘মুরগি বিভ্রম’-এর মতো এক অদ্ভুত ভেলকি কাজ করে।

কখনো মনে হয়, এই তো সুবর্ণ সুযোগ, ঝাঁপিয়ে পড়ি; আবার পরক্ষণেই মনে হয়, ‘আরও একটু কমলে কিনব!’ এই দোটানা, লোভ আর বিভ্রমের খেলাতেই জমে ওঠে আধুনিক ‘গোল্ড রাশ’-এর আসল মজা।চার্লি চ্যাপলিন, ‘দ্য গোল্ড রাশ’ (১৯২৫) চলচ্চিত্রেনির্বাক পর্দার ক্ষুধা বনাম বাজারের উত্তাপ১৯৬৪ সালে চার্লি চ্যাপলিন তাঁর আত্মজীবনী ‘মাই অটোবায়োগ্রাফি’তে ‘দ্য গোল্ড রাশ’ নির্মাণের পেছনের গল্প বলেছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর