advertisement
advertisement

সন্তানকে কি ‘ত্যাজ্যপুত্র’ করা যায়, অবাধ্য হলে করণীয় কী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ণ
সন্তানকে কি ‘ত্যাজ্যপুত্র’ করা যায়, অবাধ্য হলে করণীয় কী

advertisement

পারিবারিক বিরোধ, অবাধ্যতা, সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব কিংবা সন্তানের অনৈতিক জীবনযাপনের কারণে অনেক মা-বাবা সন্তানকে ত্যাজ্য ঘোষণা করেন। কখনো কখনো সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েও তা জানানো হয়।প্রশ্ন হলো, ইসলামে এ ধরনের ঘোষণার কোনো স্বীকৃতি আছে কি? বাবা ইচ্ছা করলেই কি সন্তানকে নিজের পরিচয় ও উত্তরাধিকার থেকে বিচ্ছিন্ন করতে পারেন?বংশপরিচয় অস্বীকারের বিধানইসলাম বংশপরিচয় সংরক্ষণকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে।

আল্লাহ বলেন, ‘তোমরা তাদের পিতৃপরিচয়ে ডাকো। আল্লাহর কাছে এটাই অধিক ন্যায়সংগত।’ (সুরা আহজাব, আয়াত: ৫)জায়েদ ইবনে হারিসা (রা.) ছিলেন রাসুলের মুক্তদাস ও পালকপুত্র। তৎকালীন রীতি অনুযায়ী সবাই তাঁকে ‘জায়েদ ইবনে মুহাম্মদ’ বলে ডাকত। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর নবীজি (সা.) তাঁকে বললেন, ‘তুমি জায়েদ ইবনে হারিসা ইবনে শারাহবিল।’ এভাবেই তাঁর প্রকৃত বংশপরিচয় পুনঃপ্রতিষ্ঠিত হয়।

(আত-তাফসিরুল ওয়াসিত লিল-কুরআনিল কারিম, ৩/১৪১–১৪২, মাজমাউল বুহুস আল-ইসলামিয়া বিল-আজহার, মিসর, ১৯৯২)এ থেকে স্পষ্ট, বংশপরিচয় কোনো ব্যক্তির ইচ্ছাধীন বিষয় নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর