advertisement
advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ 
শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়

advertisement

৩৪ বছর আগে তৎকালীন তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৪৫৫টি কলেজ নিয়ে যাত্রা শুরু করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। সংখ্যার দিক থেকে দেশের উচ্চশিক্ষায় এখন সবচেয়ে বড় প্রতিষ্ঠান এটি। কিন্তু শিক্ষার মান ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে পিছিয়ে আছে।

শিক্ষক ও শ্রেণিকক্ষের সংকট, অনিয়মিত ক্লাস, শিক্ষার্থীদের কম উপস্থিতি—সব মিলিয়ে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।সারা দেশে বিস্তৃত অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৩১৮। শিক্ষার্থী প্রায় ৪০ লাখ, যা দেশের উচ্চশিক্ষায় মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষাবিদেরা বলছেন, কলেজ ও শিক্ষার্থী বাড়লেও সেই সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি শিক্ষার মান।

কলেজগুলোতে পড়াশোনার ঘাটতি স্পষ্ট।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর