advertisement
advertisement

যে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
যে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর

ব্লু সাকার

advertisement

যুক্তরাষ্ট্রের মিজৌরি নদীতে বাস করে নীলচে রঙের একধরনের মাছ। নাম ব্লু সাকার। এত দিন বিজ্ঞানীদের ধারণা ছিল, মাছটি বড়জোর ৪০ বছর বাঁচে; কিন্তু নতুন এক গবেষণায় জানা গেছে, এই মাছের কোনো কোনোটি ১৩০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। অর্থাৎ কোনো কোনো মাছ নদীতে টিকে থাকে এক শতাব্দীর বেশি সময়।কমিউনিকেশনস বায়োলজি সাময়িকীতে প্রকাশিত গবেষণায় জানা যায়, বিজ্ঞানীরা প্রায় ৫০টি ব্লু সাকার মাছ সংগ্রহ ও পরীক্ষা করেন।

এর মধ্যে ৬০ শতাংশের বেশি মাছের বয়স ৯০ বছরের ওপরে। সবচেয়ে বয়স্ক মাছটির বয়স পাওয়া গেছে ১৩১ বছর।মাছের বয়স নির্ধারণে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন বিশেষ এক পদ্ধতি। মাছের কানের ভেতরে থাকে অতি ক্ষুদ্র ক্যালসিয়াম-গঠিত অঙ্গ, যাকে বলা হয় অটোলিথ বা কর্ণপাথর। গাছের কাণ্ডের বলয়ের মতো এগুলোতেও প্রতিবছর নতুন স্তর তৈরি হয়।

অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সেই স্তর গুনে মাছের বয়স নির্ধারণ করা যায়।তবে শুধু এই পদ্ধতির ওপর নির্ভর করেননি গবেষকেরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর