advertisement
advertisement

বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের খোঁজে (শেষ পর্ব)


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৮:১৫ পূর্বাহ্ণ
বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের খোঁজে (শেষ পর্ব)

advertisement

বাঙালি মুসলমানের আত্মপরিচয় কোনো সরল বা একরৈখিক ইতিহাস নয়। কখনো বাঙালিত্ব ও মুসলমানিত্বের সমন্বয়, কখনো স্বাতন্ত্র্যবাদী চেতনা, আবার কখনো জাতীয়তাবাদের বহুত্ববাদী আকাঙ্ক্ষা—বিভিন্ন ঐতিহাসিক পর্বে এই পরিচয় নানা রূপ পেয়েছে।

ধারাবাহিক রচনার আজ শেষ পর্বে সাহিত্য ও ইতিহাসের সূত্র ধরে সেই আত্মপরিচয়ের বিবর্তন এবং বাংলাদেশের জাতিসত্তা নির্মাণের স্বরূপ অনুসন্ধান করা হয়েছে।আগের পর্বে আমরা মীর মশাররফ হোসেনের মানস-প্রবণতা ব্যাখ্যার চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় এখানে প্রসঙ্গত আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলমান কবি কায়কোবাদের কথাও উল্লেখ করা যায়। তাঁর প্রধান কীর্তি মহাশ্মশান হিন্দু-মুসলমানের যুদ্ধ নিয়ে রচিত।

কিন্তু মহাকাব্যটিতে কায়কোবাদ এই বার্তাই দিতে চেয়েছেন যে হিন্দু-মুসলমানের এই লড়াই শুধু বাংলাকে নয়, পুরো ভারতবর্ষকে হীনবল করেছে, বীরহীন করেছে, ‘মহাশ্মশানে’ পরিণত করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর