ভর্তি পরীক্ষার জন্য কৌশলগত প্রস্তুতি খুব জরুরি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে আবেদন শেষ ২৮ নভেম্বর ২০২৬। ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর। শেষ পরীক্ষা ২৬ ডিসেম্বর। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও বিভাগীয় পর্যায়ের নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চারুকলা ও আইবিএ ইউনিটের পরীক্ষা শুধু ঢাকা শহরে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষার ইউনিটগুলো হলো বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, চারুকলা এবং আইবিএ। প্রতিটি ইউনিটের জন্য আলাদা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।আবেদন করবেন যেভাবেভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের সময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার তথ্য, বর্তমান ঠিকানা, ব্যক্তিগত মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা দিতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।