advertisement
advertisement

খুলনায় নভেম্বরের ২৫ দিনেই ১৫ বার গুলি, ছয়জন নিহত, আতঙ্ক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ণ
খুলনায় নভেম্বরের ২৫ দিনেই ১৫ বার গুলি, ছয়জন নিহত, আতঙ্ক

advertisement

নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে খুলনা মহানগর ও জেলার বিভিন্ন স্থানে অন্তত ১৫টি গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৪ নভেম্বর এক দিনেই সাতটি এলাকায় গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এই সময়ের মধ্যে গুলিতে পাঁচজন এবং ধারালো অস্ত্রের আঘাতে আরও একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ছয়জন।কখনো সড়কে, কখনো চায়ের দোকানে, কখনো ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে একের পর এক গুলির ঘটনায় খুলনায় আতঙ্ক তৈরি হয়েছে।

আধিপত্য বিস্তার, মাদক কারবার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সন্ত্রাসীদের বিভিন্ন পক্ষের গোলাগুলির মধ্যে পড়ছেন সাধারণ মানুষও। চাঁদার দাবিতে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও রেস্তোরাঁয় হামলা-ভাঙচুরের একাধিক ঘটনা ঘটেছে।সব মিলিয়ে চলতি বছরের ২৫ নভেম্বর পর্যন্ত খুলনায় মোট ৮১ জন নিহত হয়েছেন।এক দিনেই সাতটি গুলির ঘটনা নভেম্বরের ২৪ তারিখে খুলনা নগরের বিভিন্ন স্থানে সাতটি গুলির ঘটনা ঘটে।

বেলা ১১টার দিকে বেলায়েত হোসেন সড়কে মাছ ব্যবসায়ী সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর