advertisement
advertisement

মোদি ক্ষমতায় না থাকলেও কি ভারত–ইসরায়েল সম্পর্ক অটুট থাকবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
মোদি ক্ষমতায় না থাকলেও কি ভারত–ইসরায়েল সম্পর্ক অটুট থাকবে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জেরুজালেম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬। এর দুই দিন পর ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেয় ইসরায়েল

advertisement

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তিন বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সমালোচনা করে আসছে। বিশেষ করে গাজায় ইসরায়েলের যুদ্ধকে জাতিগত নিধন (জেনোসাইড) হিসেবে স্বীকার না করা এবং এর নিন্দা জানাতে অস্বীকৃতি জানানোর কারণে সরকারের সমালোচনা করেছে দলটি।তবে গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ইসরায়েল নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে কিছুটা ভিন্ন সুরে কথা বলেছেন কংগ্রেসের কার্যত শীর্ষ নেতা রাহুল গান্ধী।

সাক্ষাৎকারে তিনি গাজায় ইসরায়েলের আগ্রাসনকে জাতিগত নিধন হিসেবে নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে বলেছেন, ‘আমি ইসরায়েলের সঙ্গে শক্তিশালী সম্পর্কের পক্ষে। আমাদের কৌশলগত স্বার্থ রয়েছে। এর মধ্যে সশস্ত্র বাহিনীর জন্য সবচেয়ে উন্নত অস্ত্র কেনার বিষয়টিও রয়েছে।’রাহুলের এই মন্তব্যে কংগ্রেসের কয়েকটি মিত্রদলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এসব দলের মধ্যে বামপন্থীরাও রয়েছে।

তবে বিশ্লেষকেরা বলছেন, তাঁর মন্তব্যে ভারত ও ইসরায়েলের কৌশলগত সম্পর্ক কতটা গভীর, সেটি ফুটে উঠেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর