দেশের একাধিক রপ্তানিকারক বলেছেন, নতুন করে শুল্ক আরোপ হলে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়বে
বাংলাদেশি পণ্যের সবচেয়ে একক বড় বাজার যুক্তরাষ্ট্র নিয়ে আবারও দুশ্চিন্তা তৈরি হয়েছে রপ্তানিকারকদের। তার কারণ পণ্য রপ্তানিতে নতুন করে আবার শুল্ক আরোপ করতে চায় ট্রাম্প প্রশাসন। তাদের অভিযোগ, বাংলাদেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। এ কারণে বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত বাড়তি শুল্ক আরোপ করতে চায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)।
গত বুধবার রাতে বাংলাদেশসহ ১৪টি দেশ ও জোটের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ইউএসটিআর। দপ্তরটি গত মার্চ থেকে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও সিমেন্ট খাত নিয়ে এই তদন্ত শুরু করে।
বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপানের ওপর নতুন শুল্কের প্রস্তাব করেছে ইউএসটিআর।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইউএসটিআরের এই প্রস্তাবের ওপর শুনানিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করার পর তা কার্যকর হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।