advertisement
advertisement

এক মেয়ে জাপানে মায়ের কাছে, অন্যজন বাংলাদেশে বাবার কাছে, আপিল নিষ্পত্তির অপেক্ষায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ
এক মেয়ে জাপানে মায়ের কাছে, অন্যজন বাংলাদেশে বাবার কাছে, আপিল নিষ্পত্তির অপেক্ষায়

মা ও বাবার সঙ্গে জাপানি দুই শিশু

advertisement

জাপান থেকে পাঁচ বছরের বেশি সময় আগে বাবার সঙ্গে বাংলাদেশে এসেছিল দুই শিশু। দুই শিশুকে পেতে আইনি লড়াইয়ে নামে তাদের মা ও বাবা। আইনি লড়াইয়ে ইতিমধ্যে পেরিয়েছে নানা ধাপ। দুই বোনের মধ্যে বর্তমানে বড়টি মায়ের সঙ্গে জাপানে আর মেজটি বাবার সঙ্গে বাংলাদেশে আছে।

দুই মেয়ের হেফাজত নিয়ে শিশুদের মা ও বাবার পৃথক আপিল এখন সর্বোচ্চ আদালতে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়।বাবার সঙ্গে দুই শিশুর দেশে আসা, সন্তানদের ফিরে পেতে জাপান থেকে দেশে এসে শিশুদের মায়ের মামলা, শিশুদের আদালতে উপস্থিত করা—এসব নিয়ে তখন আলোচনা তৈরি হয়। নথিপত্র থেকে জানা যায়, দুই শিশুর মা জাপানি নাগরিক এরিকো নাকানো। শিশুদের বাবা ইমরান শরীফ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নাগরিক।

কর্মসূত্রে জাপান থাকার সময় পরিচয়ের এক পর্যায়ে ইমরান শরীফ ও এরিকো নাকানো ২০০৮ সালের ১২ জুলাই জাপানের টোকিওর একটি মসজিদে বিয়ে করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর