advertisement
advertisement

সংবাদপত্রের স্বাধীনতা: কলমের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
সংবাদপত্রের স্বাধীনতা: কলমের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব

সংবাদমাধ্যম

advertisement

নদীর স্বভাব হলো বহমান থাকা। তাকে বেঁধে রাখা যায়, কিন্তু চিরকাল আটকে রাখা যায় না। তার জল একদিন না একদিন বাঁধের ফাঁক খুঁজে নেয়, মাটির নিচে নিজের গোপন পথ বানিয়ে নেয়, অথবা প্লাবন হয়ে ফিরে আসে।সংবাদও তেমন। সত্যও তেমন। মানুষের কণ্ঠও তেমন। যে সমাজে মানুষ বেঁচে থাকে, সেখানে প্রশ্ন জন্ম নেয়। যেখানে প্রশ্ন জন্ম নেয়, সেখানে উত্তর খোঁজার চেষ্টা হয়।

আর যেখানে উত্তর খোঁজার চেষ্টা হয়, সেখানেই জন্ম নেয় সংবাদপত্র, সাংবাদিকতা, গণমাধ্যম। এ কারণেই ইতিহাসের প্রতিটি ক্ষমতাশালী শাসক, প্রতিটি সরকার, প্রতিটি রাষ্ট্র কোনো না কোনো সময় সংবাদমাধ্যমকে একই সঙ্গে প্রয়োজনও মনে করেছে, আবার ভয়ও পেয়েছে। বাংলাদেশের ইতিহাসও এই চিরন্তন দ্বন্দ্বের বাইরে নয়।স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রায় প্রতিটি সরকার গণমাধ্যমের স্বাধীনতার প্রতি অঙ্গীকার করেছে।

রাজনৈতিক দলের ইশতেহারে, সংসদের বক্তৃতায়, জাতীয় দিবসের বাণীতে, আন্তর্জাতিক সম্মেলনের মঞ্চে বারবার বলা হয়েছে, সংবাদপত্র হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সাংবাদিকতার স্বাধীনতা জাতির জন্য অপরিহার্য।সংবাদমাধ্যম কখন নিজেকে প্রশ্ন করার সাহস রাখেসংবাদমাধ্যম কি এমনি এমনি ভয় পাচ্ছেকিন্তু অদ্ভুত এক বৈপরীত্যের মধ্য দিয়ে আমরা বারবার হেঁটেছি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর