advertisement
advertisement

বুমরা ১৯ ওভার করেও উইকেট পাননি, সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কি ভারতের জন্য বুমেরাং


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ
বুমরা ১৯ ওভার করেও উইকেট পাননি, সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কি ভারতের জন্য বুমেরাং

প্রথম দিনে ভারতের হয়ে ২টি উইকেট নেন আকাশ দীপ

advertisement

ক্রাইস্টচার্চ টেস্টেও ভারতের দলে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। ভারত টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এ নিয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি। যথারীতি ধুয়ে দিয়েছেন ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ মোহাম্মদ কাইফের প্রতিক্রিয়া, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন।

বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে কাইফের কথাগুলো কি নতুন করে ভাবাবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে? সম্ভাবনা কম। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিনের বোলিং বিশ্লেষণ করলে সিরাজকে নিয়ে প্রশ্নটা আরও জোরালো হয়। ৫ উইকেটে ২৪৬ রান তুলে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। ভারতের চার পেসারের আক্রমণে একমাত্র আকাশ দীপই নিজের কাজটা ভালোভাবে করতে পেরেছেন।

বাকিদের পারফরম্যান্স তেমন আশাব্যঞ্জক নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর